চকরিয়া উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) চকরিয়া শাখা।

বুধবার (২২ জুলাই) চকরিয়া শাখার ব্যবস্থাপক সাইফুল ইসলাম রাজনের সার্বিক তত্ত্বাবধানে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মেহেদী হাসান চৌধুরী।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নাল আবেদীন, চকরিয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ.কে.এম শাহাবুদ্দিন ও চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র শহিদুল ইসলাম ফোরকান।

এ সময় বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ব্যাংক সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও করপোরেট প্রতিষ্ঠানের নৈতিক দায়িত্ব।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক চকরিয়া শাখার ব্যবস্থাপক সাইফুল ইসলাম রাজন বলেন, ব্যাংকের সিএসআর ফান্ড থেকে চকরিয়া ও পেকুয়া উপজেলার ৮০০ জন বন্যার্তের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।