জুলাই গণঅভ্যুত্থানকে অবহেলা বা অস্বীকার করে বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।
শনিবার (২৫ জুলাই) রাজধানী মহাখালীর রাওয়া ক্লাবে 'জুলাই স্মৃতি ফাউন্ডেশন' ও 'রাওয়া' (রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন)-এর যৌথ উদ্যোগে আয়োজিত 'ফিরে দেখা জুলাই অভ্যুত্থান-২০২৪' শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি তাঁর বক্তব্যে স্পষ্টভাবে জানান, জুলাইয়ের ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলন কেবল ক্ষমতার পরিবর্তন ছিল না; এটি ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ। ড. শামছুল ইসলাম আরও উল্লেখ করেন, প্রাতিষ্ঠানিক সংস্কার, ন্যায়বিচার, জাতীয় ঐক্য এবং জনগণের প্রতি রাষ্ট্রের জবাবদিহির স্থায়ী ভিত্তি হিসেবে এ চেতনাকে প্রতিষ্ঠা করতে হবে।’
তিনি সতর্ক করে বলেন, তিনি বলেছেন, ‘জুলাইয়ের চেতনাকে কোনও রাজনৈতিক দল, ব্যক্তি বা গোষ্ঠীর সংকীর্ণ স্বার্থে ব্যবহার করা উচিত নয়।