গণভোটের গণরায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গতকাল শনিবার রাজধানী ব্যতীত দেশের সকল মহানগরী ও জেলায় বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১১ দলীয় ঐক্য কক্সবাজার জেলা আয়োজিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে মিছিল পূর্ব সমাবেশে অংশ নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, জাতীয় নির্বাচন পরবর্তী দেশের রাজনৈতিক সংকটের জন্য বিএনপি’ই দায়ী। কারণ বিএনপি জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়ন করার অঙ্গীকার এবং গণভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিল। নির্বাচনে বিজয়ের পর সেই বিএনপি গণভোটের গণরায়কে পাশ কাটিয়ে জনরায়ের প্রতি অবজ্ঞা করেছে। তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করে সংকট ঘনীভূত করেছে। অবিলম্বে আগামী সংসদ অধিবেশনে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকর করে আইন পাশ করতে হবে নচেৎ দেশের মানুষ রক্ত দিয়ে যেভাবে নতুন স্বাধীনতা এনেছিল প্রয়োজনে আবারো রক্ত দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হবে।
কক্সবাজার : কক্সবাজার জেলা জামায়াতের আমীর মাওলানা নুর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিলপূর্ব সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম, কক্সবাজার শহর জামায়াতের আমীর আবদুল্লাহ আল ফারুকসহ জেলা ১১দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। সমাবেশ শেষে বিশাল মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইসলামী ব্যাংক এলাকায় গিয়ে শেষ হয়।
রাজশাহী ব্যুরো: গণভোটের গণরায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট। গতকাল শনিবার বিকেলে নগরীর আলুপট্টি মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্য রাজশাহী মহানগরের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। আলুপট্টি মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর কুমারপাড়া মোড়, সাহেব বাজার জিরোপয়েন্ট, মণিচত্বর, রাজশাহী কলেজের সামনে দিয়ে ও সোনাদীঘির মোড় হয়ে বাটার মোড়ে এসে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বলেন, “২০২৪ সালে গণআন্দোলনের মাধ্যমে ৫ আগস্ট ছাত্র-জনতার রক্তের বিনিময়ে স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে নতুন বাংলাদেশ রচিত হয়েছিল। কিন্তু দেশ থেকে এক ফ্যাসিজমের বিদায় হলেও অবৈধ পন্থা অবলম্বন করে বিএনপি সরকার ক্ষমতায় এসে নতুনভাবে ফ্যাসিস্ট হয়ে উঠেছে এবং স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করছে।” দেশে খুন, গুম, ধর্ষণ, চাঁদাবাজি ও লুটতরাজ বেড়ে চলেছে অভিযোগ করে তারা বলেন, জনগণ অতিষ্ঠ হয়ে রাজপথে নামতে বাধ্য হবে।
বক্তারা বলেন, ‘৭২-এর সংবিধান এদেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেনি, বিধায় ওই সংবিধানকে ছুড়ে ফেলে দিয়ে গণভোটের রায় বাস্তবায়ন করে নতুন সংবিধান রচনা করতে হবে। সরকারকে হুঁশিয়ার করে জোটের নেতারা বলেন, বর্তমান সরকার যদি নব্য ফ্যাসিবাদ হয়ে ওঠে, তবে আগামীতে ১১ দলীয় জোট সব ধরনের সহায়তা প্রদান থেকে বিরত থাকবে। সরকার যদি মনে করে জুলাইয়ের গণরায়কে উপেক্ষা করে ক্ষমতায় টিকে থাকবে, তাহলে তারা ভুল সিদ্ধান্তের পথে হাঁটছে। অবিলম্বে গণভোটের রায়কে মেনে নিয়ে সংসদে আইন পাস করার আহ্বান জানান তারা।
বিক্ষোভ মিছিলে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমীর ড. মোহাম্মদ জাহাঙ্গীর, সহকারী আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোঃ শাহাদাত হোসেন, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ, ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগরের সভাপতি ইমরান নাজিরসহ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী মহানগরের আহ্বায়ক মোঃ মোবাশ্বের আলী, সচিব মোঃ আতিকুর রহমান প্রমুখ।
চট্টগ্রাম ব্যুরো : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসানুল্লাহ ভুঁইয়া বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান মূলতঃ বৈষম্যহীন ন্যায়, ইনসাফপূর্ণ দেশ গঠনের লক্ষ্যে ছাত্র জনতার এক বৈপ্লবিক জাগরণ। আওয়ামী ফ্যাসিবাদ পতন হলেও দেশকে বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ দেশ গঠনে সম্ভব হয়নি। এ আন্দোলনে বিএনপি শরীক দল হলেও সরকার গঠনের পর তারা নতুন করে ফ্যাসিবাদ কায়েমের স্বপ্ন দেখছে।
গণভোটের গণরায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গতকাল শনিবার বিকালে কর্ণফুলীর কলেজ বাজার ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত কেন্দ্র ঘোষিত গণমিছিল পূর্ব বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ার”ল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন এনসিপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য জোবাইর”ল আলম মানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের জেলা ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা হুমায়ুন আজাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা নোমান উদ্দীন, এবি পার্টির জেলা যুগ্ম সম্পাদক ইঞ্জি: জায়েদ হাসান।
জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদর”ল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা সমন্বয়ক ও এনসিপি নেতা সাজ্জাদ হোসেন, জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাহমুদুল হাছান, বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল করিম, জাগপার খোরশেদ আলম, জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা ইসমাইল হক্কানী, মাওলানা আরিফুর রশিদ, আ ক ম ফরিদুল আলম সহ প্রমুখ ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ।
সিলেট ব্যুরো: ১১ দলীয় ঐক্য সিলেট মহানগরের প্রধান সমন্বয়ক, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখর”ল ইসলাম বলেছেন, বিএনপি সরকার শুধু জুলাই সনদকেই উপেক্ষা করেনি, তারা তাদের ৩১ দফাকেও উপেক্ষা করছে। এর মাধ্যমে তারা দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায়। প্রধানমন্ত্রী থেকে শুর” করে সরকারের মন্ত্রী এমপিরাও জুলাই গণঅভ্যুত্থানকে অবজ্ঞা করছেন। জুলাই যোদ্ধাদের নিয়ে সংসদে উপহাস চলছে। শুধু তাই নয়, সরকারের মন্ত্রী এমপিরা অনেকেই পতিত ফ্যাসিস্টের সুরে কথা বলছেন। যা জাতির জন্য লজ্জাজনক।
তিনি বলেন, চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বিএনপির শীর্ষ ¯’ানীয় নেতারা জেল থেকে বেরিয়ে কেঁদে কেঁদে বলেছিলেন ছোট্ট বা”চারা দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। তাই মুক্তি পেয়েছি। আমরা তাদের ভুলবোনা। কিš‘ ক্ষমতায় গিয়েই বিএনপি জুলাই সনদকে উপেক্ষা করেছে এবং গণভোটের প্রায় ৭০ শতাংশ হ্যা ভোটের রায়কে বাতিল করে জাতির সাথে প্রতারণা করেছে। তারা রাষ্ট্রের সকল স্তরের দলীয়করণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খাকে গলাটিপে হত্যা করেছে।
তিনি গতকাল শনিবার বিকেলে নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে কেন্দ্র ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত গণমিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন- জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সিলেট মহানগর আহ্বায়ক এডভোকেট আব্দুর রহমান আফজল, বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব মাওলানা এমরান আলম, সিলেট জেলা সভাপতি মাওলানা ইকবাল হুছাইন, সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, জাগপা সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন, লেবার পার্টির সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, এলডিপির সিলেট জেলা সভাপতি মোজাম্মেল হোসেন লিটন ও সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট মোহাম্মদ আব্দুর রব প্রমূখ।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ ফখর”ল ইসলাম বলেন, বিএনপি জুলাই সনদ এবং গণরায়কে উপেক্ষা করেই ক্ষান্ত হয়নি। তারা তাদের দলীয় ৩১ দফা প্রতিশ্র”তিকে ভঙ্গ করেছে। তারা ৩১ দফায় উল্লেখিত দ্বি-কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, স্বাধীন বিচার বিভাগ, স্বাধীন দুর্নীতি দমন কমিশন, গুম কমিশন কোনকিছুই মানছেনা। এর মাধ্যমে জাতির সাথে তাদের প্রতারণার মুখোশ উন্মোচিত হয়েছে।
ঢাকা : জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায়ের প্রতিফলন নিশ্চিত করার দাবিতে সাভারে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে সাভার মডেল মসজিদের সামনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা জেলা আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন। সমাবেশ পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, ঢাকা জেলা জামায়াতের সেক্রেটারি এবং দল মনোনীত সাভার উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মো. আফজাল হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী জুলাই সনদ দ্র”ত বাস্তবায়ন এবং রাষ্ট্রীয় কার্যক্রমে গণভোটের রায়ের যথাযথ প্রতিফলন নিশ্চিত করা প্রয়োজন।
জুলাইয়ের গণআকাক্সক্ষা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর মধ্যে কার্যকর ঐকমত্য ও সমন্বয় গড়ে তুলতে হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী সংস্কার কার্যক্রম দ্র”ত এগিয়ে নিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সমাবেশে আরও উপস্থি’ত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা জেলা রাজনৈতিক সেক্রেটারি ও দল মনোনীত সাভার পৌরসভার মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার, জেলা আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য ও দল মনোনীত সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী লুৎফর রহমান মোল্লা, জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক আসাদুজ্জামান জীমসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, লেবার পার্টি এবং ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল সাভারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিজ্ঞপ্তি
চট্টগ্রাম ব্যুরো : জুলাইয়ের গণহত্যা, খুন, গুমসহ সকল হত্যাকাণ্ডের বিচার এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম মহানগরী ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গতকাল শনিবার বিকেলে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেইটে এক সংক্ষিপ্ত সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে গণমিছিলটি নগরীর বিভিন্ন গুর”ত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ নুর”ল আমিনের সভাপতিত্বে এবং মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ও ১১ দলীয় চট্টগ্রাম মহানগরীর সমন্বয়ক মুহাম্মদ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের চট্টগ্রাম মহানগরীর সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সোহাইল, খেলাফত মজলিসের মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা মোস্তফা কামাল, এনসিপি চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক শাহেদ ইকবাল, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) চট্টগ্রাম মহানগরীর সভাপতি আবু মোজাফফর মুহাম্মদ আনাস, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চট্টগ্রাম মহানগরীর সভাপতি সৈয়দ গিয়াসুদ্দিন আলম, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি চট্টগ্রাম মহানগরীর যুগ্ম আহ্বায়ক মাওলানা নুর মোহাম্মদ কিবরিয়া, জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সল মুহাম্মদ ইউনুস এবং বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি মাওলানা রিদুওয়ানুল ওয়াহেদ।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ নুর”ল আমীন বলেন, “জুলাইয়ের গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যা, খুন, গুম ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দ্র”ত বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জনগণের রায় ও গণভোটের সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে দেশে গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
সমাবেশে ছিলেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমীর মাওলানা মুবিনুল হক, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি আবু সাঈদ, এনসিপি চট্টগ্রাম মহানগরীর সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন ওপেল, নেজামে ইসলাম পার্টির নেতা আবু তাহের, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা জাহেদুল হাসান, নগর জামায়াতের কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী, আমীর হোসাইন, ফার”কে আজম, আহমদ খালেদুল আনোয়ারসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
খুলনা ব্যুরো : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যব¯’াও বিএনপি সময় থাকতে সহজে মেনে নেয়নি। অনেক রক্তের বিনিময়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যব¯’া চালু করতে বিএনপি সরকারকে বাধ্য করা হয়েছিল। আজও বিএনপি সময় থাকতে সহজে গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপিকে বাধ্য করা হবে। রাজপথের আন্দোলন সরকারের জন্য সুফল আনে না। তিনি বলেন, আমাদেরকে জেল-জুলুম, অত্যাচারের ভয় দেখাবেন না। এসব পার করে আমরা আজ এখানে এসেছি। যদি দেশ ভালো চালাতে চান তবে সময় থাকতে গণভোটের রায় মেনে নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন কর”ন। আমরা আপনাদের সহযোগিতা করব।
শনিবার (৪ জুলাই) বিকেলে ১১ দলীয় ঐক্য খুলনার উদ্যোগে গণভোটের গণরায় বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে খুলনা নিউ মাকেট¯’ বায়তুন নূর জামে মসজিদ কমপ্রেক্সের দক্ষিণ গেটে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
১১ দলীয় ঐক্যের খুলনার সমন্বয়কারী এডভোকেট শাহ আলমের পরিচালনায় বক্তৃতা করেন ও উপ¯ি’ত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির খুলনা মহানগর সংগঠক আহম্মদ হামীম রাহাত, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা মহানগর সভাপতি মুফতি শরীফ সাঈদুর রহমান, খেলাফত মজলিসের মহানগরী সভাপতি এফ এম হার”ন অর রশীদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহানগর সভাপতি মুফতি আব্দুল্লাহ, বাংলাদেশ লেবার পার্টির মহানগর সাধারণ সম্পাদক সোহেল হাওলাদার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের খুলনা জেলা সহ-সভাপতি মো. সাকিবুল ইসলাম, মাওলানা সিরাজুল ইসলাম, খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী প্রমুখ।
রাজশাহী ব্যুরো : গণভোটের গণরায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
শনিবার বিকেলে নগরীর আলুপট্টি মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য রাজশাহী মহানগরের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। আলুপট্টি মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিলটি নগরীর কুমারপাড়া মোড়, সাহেব বাজার জিরোপয়েন্ট, মণিচত্বর, রাজশাহী কলেজের সামনে দিয়ে ও সোনাদীঘির মোড় হয়ে বাটার মোড়ে এসে শেষ হয়। অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে বক্তারা বলেন, ‘৭২-এর সংবিধান এদেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেনি, বিধায় ওই সংবিধানকে ছুড়ে ফেলে দিয়ে গণভোটের রায় বাস্তবায়ন করে নতুন সংবিধান রচনা করতে হবে। সরকারকে হুঁশিয়ার করে জোটের নেতারা বলেন, বর্তমান সরকার যদি নব্য ফ্যাসিবাদ হয়ে ওঠে, তবে আগামীতে ১১ দলীয় জোট সব ধরনের সহায়তা প্রদান থেকে বিরত থাকবে। সরকার যদি মনে করে জুলাইয়ের গণরায়কে উপেক্ষা করে ক্ষমতায় টিকে থাকবে, তাহলে তারা ভুল সিদ্ধান্তের পথে হাঁটছে। অবিলম্বে গণভোটের রায়কে মেনে নিয়ে সংসদে আইন পাস করার আহ্বান জানান তারা। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি তেলের দাম কমানো হলেও বাংলাদেশে এখন পর্যন্ত দাম না কমানোয় অবিলম্বে জ্বালানি তেল ও গ্যাসের দাম কমানোর দাবি জানানো হয়। বিক্ষোভ মিছিলে উপ¯ি’ত ছিলেন জামায়াতের রাজশাহী মহানগরী নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম ও ড. মোহাম্মদ জাহাঙ্গীর, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহাদাত হোসাইন, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ, এনসিপি’র রাজশাহী মহানগর আহ্বায়ক মোবাশ্বের আলী ও সদস্য সচিব আতিকুর রহমান, ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগর সভাপতি ইমরান নাজির প্রমুখ।
রংপুর অফিস ঃ ১১ দলের উদ্যোগে রংপুরে গতকাল শনিবার বিকেলে বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি ¯’ানীয় জুলাই চত্বর, টাউন হল চত্বর পাবলিক লাইব্রেরী মাঠ থেকে শুর” হয়ে নগরীর সিটি বাজার, সুপার মার্কেট, পায়রা চত্বর, জাহাজ কোম্পানী মোড়, প্রেসক্লাব চত্বর, গ্রান্ড হোটেল মোড় হয়ে শাপলা চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, রংপুর মহানগরী আমীর ও ১১ দলের প্রধান সমন্বয়ক উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য ও রংপুর-৩ সদর আসনের সংসদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর সহকারী সেক্রেটারী ও রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক রায়হান সিরাজী এবং কুড়িগ্রাম-১ (ভুর”ঙ্গামারী-নাগেশ্বরী) আসনের সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর রংপুর জেলা সেক্রেটারী মাওলানা এনামুল হক, এনসিপির জেলা আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মাওলানা আতাউল্লাহ, লেবার পার্টির জেলা সভাপতি সামসুদ্দিন রাজা, বাংলাদেশ খেলাফত মজলিশের জেলা সভাপতি মাওলানা ইব্রাহীম খলিল, এবি পার্টির মহানগর সদস্য সচিব মাহবুবার রহমান, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ব্যবসা শিক্ষা সম্পাদক মুহাম্মদ নুররুল হুদা। সমাবেশে বক্তারা বলেন, জুলাই সনদ এবং গনরায় বাস্তবায়ন নিয়ে আর কোন ধানাই পানাই মানতে বা দেখতে চাইনা। একসাথে সংসদ নির্বাচন এবং গনভোট হয়েছে এর বাস্তবায়ন অবিলম্বে দেখতে চাই। ‘তারা সরকারকে স্বরন করিয়ে দিয়ে বলেন, অতীতে যে সব স্বৈরশাসক জনগনের সাথে প্রতারনা করেছে তাদের মূল্য দিতে হয়েছে। আপনারা সেই ভুল পথের পুনরাবৃত্তি করবেন না। জনগন আপনাদের ক্ষমা করবেনা।
কুমিল্লা অফিস: জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় সমাবেশ ও গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্য, কুমিল্লা মহানগরী।
শনিবার বিকেল সাড়ে ৫টায় নগরীর চকবাজার বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশ শেষে একটি গণমিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগরী নায়েবে আমীর মো. মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে এবং মহানগরী সেক্রেটারি মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন এবি পার্টির কুমিল্লা জেলা সভাপতি মিয়া মোহাম্মদ তৌফিক, কুমিল্লা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মু. কামার”জ্জামান সোহেল, নাছির আহম্মদ মোল্লা এবং কুমিল্লা মহানগর ছাত্রশিবির সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েত।
গণমিছিলে কুমিল্লা মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য কাজী নজির আহম্মদ, অধ্যাপক রফিকুল ইসলাম, মোহাম্মদ হোসাইন, এবি পার্টি কুমিল্লা মহানগর সভাপতি জি. এম. সামদানীসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
সোনারগাঁ, নারায়ণগঞ্জ ঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় বাংলাদেশ ১১ দলীয় ঐক্য নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে গণভোটের গণরায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠা এবং চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার বিকালে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার শিবু মার্কেটে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জ শহরে যাওয়ার প্রধান সড়কে সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়ে শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে শেষ হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকারের সভাপতিত্বে ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারী মুহাম্মদ হাফিজুর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন এন সি পি নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক জুবায়ের সরদার, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা ওবায়দুল কাদের নদভী, জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারী মুহাম্মদ হাফিজুর রহমান, এস সিপি নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব জুবায়ের তামজিদ, বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারী মাওলানা মুহাম্মদ এমদাদুল্লাহ, অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস প্রমূখ, নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আবু সাঈদ মুন্না, জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস, ইঞ্জিনিয়ার আবদুল বাকী, দেওয়ান খোরশেদ আলম, মাওলানা মুজিবুর রহমান মিয়াজী, মুফতী জাহাঙ্গীর আলমসহ উপজেলা আমীরবৃন্দ ও কয়েক হাজার নেতা-কর্মী।
বগুড়া অফিস : গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বগুড়ায় ১১ দলীয় ঐক্যের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বগুড়া শহীদ খোকন পার্কে এক মিছিল পূর্ব সমাবেশ জামায়াতের মহানগরীর নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারী এডভোকেট আল আমিনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগরীর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি বগুড়ার আহবায়ক ইঞ্জিনিয়ার এম এস এ মাহমুদ, বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হাকিম সারকার, বগুড়া মহানগরীর সেক্রেটারী অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, এনসিপি নেতা এনামুল হক বাবু বিশ্বাস, জাতীয় ছাত্রশক্তি বগুড়ার আহবায়ক এ জেড এম শাহরিয়ার জুহিন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন বগুড়া মহানগরীর সভাপতি মো: আসগর আলী, মাওলানা আব্দুল হামিদ বেগ, এডভোকেট শাহিন মিয়া, অধ্যাপক আব্দুস সালাম তুহিন, ছাত্রশিবিরের বগুড়া মহানগর সেক্রেটারী সজীবুল ইসলাস সজীব, অধ্যক্ষ ইকবাল হোসেন, মাওলানা হেদাইতুল ইসলাম প্রমুখ।
যশোর সংবাদদাতা: জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে যশোরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে শনিবার (৪ জুলাই) বিকেলে একটি গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন।
সমাবেশে ও গণ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে (বাঘারপাড়া,অভয়নগর,বসুন্দিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল জনগণের ন্যায়বিচার, গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। এ আন্দোলনের চেতনা বাস্তবায়নে সব হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।
গণমিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর সিদ্দিক, সহকারী সেক্রেটারি বেলাল হোসাইন, অধ্যাপক গোলাম কুদ্দুস, মাওলানা রেজাউল করিম, শামসুজ্জামান, মনির”ল ইসলাম, প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস, শিক্ষা বিষয়ক সম্পাদক আবুল হাসিম রেজা, জাতীয় নাগরিক পার্টির যশোর জেলা আহ্বায়ক নুর”জ্জামান, শহর আমির মাওলানা ইসমাইল হোসেন,সদর উপজেলার সভাপতি আশরাফ আলী, ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ গণমিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মনিহার চত্বরে যে শেষ করেন । এ সময় আয়োজকদের পক্ষ থেকে ন্যায়বিচার, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
ময়মনসিংহ সংবাদদাতা: ময়মনসিংহ ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গণমিছিল অনুষ্ঠিত হয়।
শনিবার বাদ আসর নগরীর গাঙ্গিনারপাড় মোড় থেকে গণমিছিলটি শুর” হয়ে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ময়মনসিংহ মহানগর জামায়াতের নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেলের সভাপতিত্বে গণমিছিল উত্তর সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ ১১ দলীয় ঐক্যের আহ্বায়ক ময়মনসিংহ জেলা জামায়াতের আমীর মোঃ আব্দুল করিম।
গণমিছিল উত্তর সমাবেশে এছাড়াও বক্ত রাখেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির ময়মনসিংহ মহানগর শাখার আহ্বায়ক দেলোয়ার হোসেন সাঈদী, ময়মনসিংহ মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ, সহকারী সেক্রটারি আনোয়ার হাসান সুজন সহ ১১ দলীয় ঐক্যের অন্যান্য নেতৃবৃন্দ।
বরিশাল অফিস : গণভোট নিয়ে জাতির সাথে বেইমানি করলে বর্তমান সরকারের পরিনত হবে বিগত ফ্যাসিবাদী সরকারের মত।
বর্তমান সরকার হাসিনার চেয়ে বেশি শক্তিশালী সরকার না তারা জনগণের মতমতকে উপেক্ষা করে চললে তাদের বেশি সময় দেয়া হবেনা, গনভোট নিয়ে জাতির সাথে বেইমানি করলে বর্তমান সরকারের পরিনত হবে বিগত ফ্যাসিবাদী সরকারের মত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির মাওলানা জহির উদ্দিন মু. বাবর। জানুয়ারি শনিবার ১১ দলীয় জোট বরিশাল মহানগরীর আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশের বিভিন্ন স্থানে ব্যাপক চাঁদাবাজি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ফলে গুম ও খুন নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। পতিত ফ্যাসিবাদের অনুসারীরা বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। দেশের আইন শৃঙ্খলা রক্ষার পুরোপুরি ব্যার্থ হওয়া স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমেদের পদত্যাগ দাবি করেন। সবশেষে আমরা আজকের বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ থেকে জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে সকল আহত ও নিহত যোদ্ধাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আতিকুল্লাহ এর সঞ্চালনায় সমাবেশ আরও বক্তব্য রাখেন এনসিপির বরিশাল জেলা সভাপতি আবু সাঈদ মুসা, বরিশাল মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, জাগপা বরিশাল জেলা সভাপতি মোঃ মনির হোসেন, এবি পার্টির বরিশাল জলা ও মহানগরীর সদস্য সচিব জি এম রাব্বি, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, ছাত্রশিবিরের বরিশাল মহানগর সভাপতি আতিকুল ইসলাম। আরওরও উপস্থিত ছিলেন মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, মাওলানা শফিউল্লাহ তালুকদার, মাহফুজুর রহমান আমিন, কাউনিয়া থানা আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান প্রমূখ নেতৃবৃন্দ।