ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

স্টারমার আজ সোমবার (২২ জুন) সকালে ১০ নং ডাউনিং স্টিট-এর বাইরে এক আবেগঘন বক্তব্যের লেবার পার্টির নেতা ও প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।

কিয়ার স্টারমার বলেন "আমার দল প্রশ্ন করছে আমি কি পরের নির্বাচনে নেতৃত্ব দেওয়ার জন্য সঠিক ব্যক্তি। আমি উত্তর শুনেছি এবং সেটা মেনে নিচ্ছি"।

তিনি আরও দাবি করেন যে নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনে নেওয়া তার প্রতিটি সিদ্ধান্তই মূলত ‘নিজের ভালোবাসার দেশকে সবার আগে স্থান দেওয়ার’ উদ্দেশ্যে নেওয়া হয়েছিল।

দলের ভেতরে বিদ্রোহ, মে মাসের স্থানীয় নির্বাচনে বড় পরাজয়, প্রায় ১৫০০ কাউন্সিল আসন হারানো, এবং শতাধিক লেবার এমপি তার পদত্যাগ চাওয়ার পর তিনি এ সিদ্ধান্ত নেন। অনেকেই তাকে "দিকনির্দেশনাহীন" ও "অনিশ্চিত" বলছিলেন।

তবে পদত্যাগের ঘোষণা দিলেও তিনি এখনই পদ ছাড়ছেন না। লেবার পার্টির নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে ৯ জুলাই, এবং সেপ্টেম্বরের মধ্যে নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নেবেন। ততদিন স্টারমার তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী থাকবেন।

বক্তব্যের শেষে তার গলা ধরে আসে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর চাকরি ছেড়ে এখন স্ত্রী ভিক ও সন্তানদের জন্য "সেরা স্বামী ও বাবা" হতে চান।

তিনি আজ সকালে রাজা চার্লসকে ফোন করে পদত্যাগের সিদ্ধান্ত জানিয়েছেন।