ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রশ্নফাঁস কোনো সাধারণ ঘটনা নয়। এটি লাখো শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য অত্যন্ত কষ্টের বিষয়। তাই সরকার শুরু থেকেই এই ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখেছে এবং গত আড়াই মাসে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।
শুক্রবার ( ২৪ জুলাই) এক ভিডিও বার্তায় নরেন্দ্র মোদী এ সব কথা বলেন।
নরেন্দ্র মোদী বলেন, বন্ধুরা, ‘আমি ভালোভাবেই জানি প্রশ্নফাঁস সাধারণ কোনো বিষয় নয়। লাখ লাখ শিক্ষার্থী আর তাদের অভিভাবকদের জন্য বিষয়টি খুবই পীড়াদায়ক। আর এজন্যই প্রশ্নফাঁস ইস্যুকে গুরুত্ব দিয়ে দেখেছে সরকার। গত আড়াই মাসে অনেক বড় বড় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’
প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধীদের শাস্তির আওতায় আনা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
মোদী আরও বলেন, ‘সরকারের সবচেয়ে বড় লক্ষ্য ছিল শিক্ষার্থীদের যেন বছর বরবাদ না হয়। এই প্রেক্ষিতে পরীক্ষা নেয়া খুবই জরুরি ছিল। ২২ লাখ শিক্ষার্থীর পরীক্ষা যেন সময় মতো হয়ে যেতে পারে সেজন্য সরকার পদক্ষেপ নিয়েছে।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীবলেন,‘ ৫-৬ দিন আগে গত ১৯ তারিখে সেই পরীক্ষার ফলও প্রকাশ হয়েছে। দেশজুড়ে কৃতকার্য হওয়া শিক্ষার্থীদের উল্লাসের খবরও পেয়েছি। কিন্তু এতেই আমরা সন্তুষ্ট হওয়ার নই। আমাদের সংশ্লিষ্ট লোকেরা ফার্স্ট ট্র্যাক কর্ড - এর জন্য বিভাগকে নির্দেশ দিয়েছিলাম। আজ বিভাগগুলো টানা পরিশ্রম করে তথ্য আমাকে দিয়েছে দিবে। অপরাধীদের কঠোর শাস্তির বিধান রেখে কাল কেবিনেটে আলোচনা হবে। সেখানে সিদ্ধান্ত নেয়া হবে। আগামী সোমবার সংসদে সেই সিদ্ধান্তকে বিল হিসেবে উত্থাপন করে তা দ্রুত পাশ করার চেষ্টা করা হবে।’